এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষাটা আজ। প্রতিপক্ষ হট ফেভারিট ভারত। পরিসংখ্যানের খাতায় টাইগাররা অনেকটাই পিছিয়ে। দুই দলের মধ্যে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭ বারের দেখায় মাত্র একবারই জিতেছে বাংলাদেশ। তবে ক্রিকেট শুধু সংখ্যার খেলা নয়, মাঠে বাস্তবতা বদলে দেয় মুহূর্তে।